প্রিন্ট এর তারিখঃ Sep 27, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 29, 2026 ইং
বসতঘরে মিললো ২৫ ডিমসহ পদ্মগোখরা

নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
চট্টগ্রামের বোয়ালখালীতে বসতঘরে পাওয়া গেছে ২৫টি ডিমসহ একটি বিষধর পদ্মগোখরা। শুক্রবার (২৮ আগস্ট) দিবাগত রাত ১১টার দিকে অক্ষত অবস্থায় সাপ ও ডিমগুলো উদ্ধার করা হয়।
ডিমসহ পদ্মগোখরা সাপটি উদ্ধার করেন ওয়াইল্ড লাইফ এণ্ড স্নেক রেসকিউ টিমের সদস্য আমীর হোসাইন শাওন। শনিবার সকালে সাপটি জঙ্গলে অবমুক্ত করে দেওয়া হয়েছে বলে জানান তিনি।
আমীর হোসাইন শাওন জানান, পোপাদিয়া ইউনিয়নের ঠাকুর বাড়ি এলাকার বিপ্লবের বসতঘরের বারান্দায় বস্তা ভর্তি বালি আর ভাঙা ইটের টুকরো স্তুপ করে রেখেছিল পরিবারটি। সেখান থেকে বালি আনতে গিয়ে তারা সাপের দেখা পেয়েছেন।
শাওন বলেন, খবর পেয়ে প্রায় ৫ ফুট দৈর্ঘ্যের পদ্মগোখরা সাপটি উদ্ধার করা হয়েছে। এছাড়া সাপটির ২৫টি অক্ষত ডিম এবং ১টি খোলস পেয়েছি। ডিমগুলো ফোটানোর জন্য প্রাকৃতিকভাবে বসানো হয়েছে। শনিবার সকালে সাপটি জঙ্গলে অবমুক্ত করে দেওয়া হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট